বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ না করতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মে ২০২৪ | 204 বার পঠিত | প্রিন্ট

ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ না করতে অনুরোধ
Responsive Ad Banner

বিনিয়োগকারীদের স্বার্থ ও শেয়ারবাজারের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের ওপর নতুন কর আরোপ না করতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু।

করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যসব খাতের মতো দেশের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

Responsive Ad Banner

শেয়ারবাজারকে অধিকতর বিকশিত ও গতিশীল করতে ইতোমধ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের অন্তর্ভূক্তির জন্য কর সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছেন ডিএসই।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক শেয়ারবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে।

এতে শেয়ারবাজার সংশ্লিষ্ট তথা বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে এবং এর প্রভাবে মার্কেট ক্রমাগত নিম্নমুখী হচ্ছে।

তাই শেয়ারবাজারের বর্তমান ক্রান্তিকালে বাজারের স্বার্থের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫১ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com