নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | 270 বার পঠিত | প্রিন্ট
৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৪২ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ১ টাকা ৩৭ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছিল।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে ৭৩ টাকা ৫৯ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১০:৩১ এএম | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.