নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | 273 বার পঠিত | প্রিন্ট
৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিড লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০৫ পয়সা।
৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৩৯ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১১:৩১ এএম | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.