সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪ | 184 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে বিনিয়োগকারীদের। প্রতিদিনের মত আজও ২৫ মার্চ সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬৬.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৪.৩৮ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৭.১৬ পয়েন্টে।

এবং ডিএসই–৩০ সূচক ২৬.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪.৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৪৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৩ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৬৪০ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ১৩৭ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৪৪৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ মার্চ ডিএসইতে ১৮ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৬৬৪ টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ৯৯০ বার হাতবদল হয়। টাকার অংকে যার বাজারমুল্য ছিল ৫৮০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১২ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com