ব্রেকিং >>
ব্রেকিং >>

বন্ধ হচ্ছে খুলনা পাওয়ারের উৎপাদন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ মার্চ ২০২৪ | 273 বার পঠিত | প্রিন্ট

বন্ধ হচ্ছে খুলনা পাওয়ারের উৎপাদন
Responsive Ad Banner

আগামী ২৪ মার্চ বন্ধ হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে দুই বছরের জন্য কেন্দ্র দুটি থেকে সরকারের বিদ্যুৎ কেনার চুক্তি শেষ হওয়ায় উৎপাদন বন্ধ থাকবে।

Responsive Ad Banner

বিদ্যুৎকেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিট-২-এর ১১৫ মেগাওয়াট প্লান্ট ও যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট।

এর আগে ২০২২ সালের ২৪ মার্চ কোম্পানিটিকে দুই বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের সম্মতি দিয়েছিলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

উৎপাদনের মেয়াদ নতুন করে বাড়াতে ইতোমধ্যে বিপিডিবির কাছে আবেদন করেছে কেপিসিএল। বিষয়টি মৌখিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৭ পিএম | শুক্রবার, ২২ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com