শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে লোকসানে ১৬ খাতের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | 286 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে লোকসানে ১৬ খাতের বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। এর ফলে এই ১৪ খাতের বিদায়ী সপ্তাহে লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে মুনাফা হয়েছে ৪ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমন ও অবকাশ খাতে। এই খাতে ৫.১০ শতাংশ দর কমেছে। ৪.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত। একই সময়ে ৩.৫০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে চামড়া খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে ৩.৫০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.৮০ শতাংশ, আর্থিক খাতে ২.৭০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.০০ শতাংশ, প্রকৌশল খাতে ২.০০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৬০ শতাংশ, বিবিধ খাতে ১.১০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৫০ শতাংশ, ব্যাংক খাতে ০.৪০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.১০ শতাংশ দর কমেছে।

এদিকে, বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে সবচেযে বেশি দর বেড়েছে পাট খাতে। সপ্তাহজুড়ে এ খাতে দর বেড়েছে ৩.৮০ শতাংশ।

অন্য খাতের মধ্যে- বস্ত্র খাতে ২.৭০ শতাংশ, সিরামিকস খাতে ০.৯০ শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৬০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com