রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | 190 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৫ ফেব্রুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিকদার ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইল ক্র্যাফটের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৬৩ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিতি শেয়ার সর্বশেষ ৭৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং সিরামিকসের ৮.৭৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.৮১ শতাংশ, আইটিসির ৪.৭৮ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪.৬৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৭১ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com