মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে প্রায় দ্বিগুণ লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | 168 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে প্রায় দ্বিগুণ লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৬ ফেব্রুয়ারি সূচকের উত্থানে প্রায় দ্বিগুণ লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে।

এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

Responsive Ad Banner

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ২৯.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮৫.৪১ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২টি, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ৯২ লাখ ৪৭ হাজার ৬১৭টি শেয়ার ৩ হাজার ৬৭২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৫ কোটি ৯৯ লাখ ৩২ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকার।

সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ২৪ লাখ ৭৮ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৭০ পয়সায়।

দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কৃষিবিদ ফিডের ২ টাকা ৭০ পয়সা বা ৮.৫৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা ২০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল ওয়ান্ডারল্যান্ড টয়েজের।

আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৪.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের।

এদিন ডিএসএমইতে কোম্পানিটির ২৪ লাখ ৫৬ হাজার ১৩৭টি শেয়ার ৮৮৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com