রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবিসি ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

  |   শুক্রবার, ১১ জুন ২০২১ | 352 বার পঠিত | প্রিন্ট

এনআরবিসি ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। বৃহস্পতিবার (১০ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এনআরবিসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

সূত্র জানিয়েছে, আলোচিত বন্ড হবে একটি নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন বন্ড যা ব্যাসেল-৩ এর শর্তমোতাবেক ব্যাংকের টায়ার-২ এর মূলধন হিসেবে বিবেচিত হবে। ব্যাংকের উত্তরোত্তর প্রবৃদ্ধি, বর্তমান মাইক্রোক্রেডিট প্রোগ্রাম এবং সারাদেশের ক্রেডিট কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন এবং বিধিসমূহ পরিপালন সাপেক্ষ কার্যকর হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ জুন ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com