সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডেটা শেয়ারিং চুক্তি করেছে ডিএসই ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | 167 বার পঠিত | প্রিন্ট

ডেটা শেয়ারিং চুক্তি করেছে ডিএসই ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

ডেটা শেয়ারিং চুক্তি করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠান ২টির মধ্যে ডিএসইএক্স শরিয়া সূচকের ডেটা শেয়ারিংয়ের চুক্তি হয়েছে। দেশের প্রথম মার্চেন্ট ব্যাংক হিসেবে পিবিআইএল ডিএসইর সঙ্গে এ ধরনের চুক্তি করেছে।

রোববার (২১ জানুয়ারি) ডিএসই টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর হয়। সোমবার (২২ জানুয়ারি) ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের শেয়ারবাজারে শরিয়াসম্মত বিনিয়োগকে উৎসাহিত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট প্রথমবারের মত শরিয়াসম্মত ডিস্ক্রিশনারি পোর্টফোলিও প্রোডাক্ট ‘প্রাইমইনভেস্ট শরিয়াহ’ চালু করতে যাচ্ছে।

প্রোডাক্ট ব্যবস্থাপনায় শরিয়া মানদণ্ডের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এই চুক্তি করেছে।

চুক্তির শর্তাবলীর অধীনে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে শরিয়াসম্মত শেয়ারের তালিকা ও প্রয়োজনীয় বিধিবিধান প্রদান করবে।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব বলেছেন, আমরা বাংলাদেশের শেয়ারবাজারে শরিয়াভিত্তিক পণ্যের অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেশের ব্যাংকিং খাতে আমানতের একটি উল্লেখযোগ্য অংশ শরিয়াভিত্তিক আমানত। প্রচলিত ধারার বিনিয়োগ স্কিমের পাশাপাশি শরিয়া বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত প্রাইমইনভেস্ট শরিয়ার মাধ্যমে বহু সংখ্যক ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহী হবে বলে আমরা আশাবাদী।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, ডিএসই শরিয়া ডাটা সাবস্ক্রাইব করার জন্য দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পিবিআইএলের অগ্রগামী পদক্ষেপ প্রশংসার দাবিদার। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের শরিয়াসম্মত ডিস্ক্রিশনারি প্রোডাক্ট ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ প্রসারিত করবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে এবং বিদ্যমান আইনকানুন মেনে পরিচালিত হয়ে প্রাইমইনভেস্ট শরিয়াহ শেয়ারবাজারে শরিয়াসম্মত বিনিয়োগের জন্য নতুন পথ খুলে দেবে এবং দেশের শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা, ঢাকা স্টক এক্সচেঞ্জ; মোহাম্মদ মাহফুজুর রহমান, ইনডেক্স ম্যানেজমেন্ট প্রধান, ঢাকা স্টক এক্সচেঞ্জ; খন্দকার রায়হান আলী, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com