সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উত্থানে ফিরেছে এসএমই মার্কেট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | 219 বার পঠিত | প্রিন্ট

উত্থানে ফিরেছে এসএমই মার্কেট
Responsive Ad Banner

আজ ২২ জানুয়ারি উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২২ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৩.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৪.০৭ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টি কমেছে ৮টি এবং এবং অপরির্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ৩৮ লাখ ২৫ হাজার ১৪৭টি শেয়ার ২ হাজার ২২৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০ কোটি ১৩ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার।

সে হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৫ লাখ ১৭ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫০২ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে বাজার মূলধন কমেছে ১ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেঙ্গল বিস্কিট।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ২০ পয়সা বা ৮.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৮ টাকা ১০ পয়সায়।

দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা ইউসুফ ফ্লাওয়ারের ৭৫ টাকা বা ৪.৭৬ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫০ টাকায়।

দর কমার শীর্ষে ছিল মাস্টার ওয়ান্ডারল্যান্ড টয়েজ। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৪.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৯ লাখ ৩০ হাজার ১৬৭টি শেয়ার ২৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com