মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটের ৩৮.৬৭ শতাংশ লেনদেন ৫ কোম্পানির দখলে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | 724 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটের ৩৮.৬৭ শতাংশ লেনদেন ৫ কোম্পানির দখলে
Responsive Ad Banner

আজ ১৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের ৩৮.৬৭ শতাংশ লেনদেন ৫ কোম্পানির দখলে রয়েছে।

কোম্পানিগুলো হলো- কর্নফুলী ইন্স্যুরেন্স, ওিরিয়ন ফার্মা, একমি পেস্টিসাইডস, একমি ল্যাবরেটরিজ এবং ইউনিক হোটেল।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৩৮.৬৭ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে কর্নফুলী ইন্স্যুরেন্সের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৪ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ফার্মার ৩ কোটি ৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ২ কোম্পানির মধ্যে- একমি ল্যাবরেটরিজের ১ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা এবং ইউনিক হোটেলের ১ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৬৮ কোম্পানির ৬৫ লাখ ৯ হাজার ২৯৩টি শেয়ার ২২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৮ কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- প্রগতী ইন্স্যুরেন্সের ৯১ লাখ ৫০ হাজার টাকা, জেমিনি সি ফুডসের ৯০ লাখ ৬৮ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকে ৯০ লাখ টাকা, ফাইন ফুডসের ৮৮ লাখ ৩০ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮২ লাখ ৭১ হাজার টাকা, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৭১ লাখ ৬৫ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ৬৯ লাখ ৫ হাজার টাকা, সোনালী পেপারের ৬৭ লাখ ৯ হাজার টাকা, গ্রামীন ফোনের ৬৫ লাখ ৬৯ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬১ লাখ ৫০ হাজার টাকা, রূপালী ব্যাংকের ৫৪ লাখ ১৭ হাজার টাকা এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫২ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com