ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ | 269 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ১৫ জানুয়ারি সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে।

এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়।

Responsive Ad Banner

দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৫ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ২৩.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪.৬০ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১টি, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ৮৫ লাখ ৯৯ হাজার ৩৮৪টি শেয়ার ৩ হাজার ৭০৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২১ কোটি ৩ লাখ ৬৮ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকার।

সে হিসেবে লেনদেন কমেছে ৬ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে বাজার মূলধন কমেছে ৩২ কোটি ১৩ লাখ ৫৬ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৭.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়।

দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা মোস্তফা মেটেলের ১ টাকা ২০ পয়সা বা ৭.৫৯ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকায়।

দর কমার শীর্ষে ছিল এপেক্স ওয়েভিং। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৩.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ্এমকে ফুটওয়্যারের।

এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৬ লাখ ২৩ হাজার ৮৬৬টি শেয়ার ১৫১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com