শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিনিয়োগ নিয়ে আস্থা সঙ্কট বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ | 305 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগ নিয়ে আস্থা সঙ্কট বাড়ছে
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারের নেতিবাচক পরিস্থিতিতে বিনিয়োগ নিয়ে আস্থা সঙ্কট বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে বাজারে চলছে ক্রান্তিকাল। একদিন সূচক বাড়ে তো দুইদিন কমে। অনেকবারই বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলও তা বাস্তবে দেখা যায়নি। মুনাফার আশায় বিনিয়োগ করা হলেও বরং লোকসানের পাল্লা ভাড়ি হয়েছে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ নিয়ে আস্থা সঙ্কট বাড়ছে।

আজও ২৭ ডিসেম্বর সেই ধারাবাহিকতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচকের উঠানামা স্বাভাবিক দেখা গেছে। কিন্তু এরপর সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৩.৮৮ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৮৮ পয়েন্টে।

অপর সূচক ডিএসই–৩০ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৩৫ পয়েন্টে।

আজ লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৬ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৩৯৫টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৪৫৫ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৪৮৩ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ ডিসেম্বর ডিএসইতে ১৪ কোটি ৭১ লাখ ১৪ হাজার ২৫৬টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ২০৫ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৬০ কোটি ৭১ লাখ ০৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২৩.৫৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির।

আজ দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৮৪৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬৭ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯২ লাখ ১০ হাজার ২২২ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com