মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | 160 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এক সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহে সূচকটি কমে ১০ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ।

আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ।

আর ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে বেড়েছে ৭ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ।

আগের সপ্তাহে সূচকটি বাড়ে দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩০টির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে।

বিপরীতে দাম কমেছে ৩১টির। আর ২১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকা।

আগের সপ্তাহে মোট লেনদেন হয় ১ হাজার ৯০৭ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৩৭২ কোটি ৫ লাখ টাকা বা ১৯ দশমিক ৫০ শতাংশ।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৯৯ লাখ টাকা।

আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা।

অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৪১ লাখ টাকা বা ১৯ দশমিক ৫০ শতাংশ।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি টাকা।

যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭১ হাজার ৮১৬ কোটি টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৯২ কোটি টাকা বা দশমিক ২৭ শতাংশ।

আগের চার সপ্তাহে বাজার মূলধন কমে ১২ হাজার ৭১২ কোটি টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com