সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | 373 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১৫ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৫৯ পয়সা।

আগামী ১৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭০ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫ টাকা ৫০ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com