মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাজারের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ | 270 বার পঠিত | প্রিন্ট

বাজারের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে : বিএসইসি চেয়ারম্যান
Responsive Ad Banner

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাজারের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দুই যুগের বেশি সময় ধরে শেয়ারবাজারকে পিছিয়ে রাখা হয়েছিল। তবে বর্তমানে বাজার এগিয়ে যাচ্ছে।

Responsive Ad Banner

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানো ও মিউচুয়াল ফান্ডের উন্নয়নে কাজ করতে হবে। এ ধরণের বিনিয়োগ বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণবলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবা (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই) রিং দ্যা বেল অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লেনদেন শুরু হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান।

এতে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

বিএসইসি চেয়ারম্যান বলেন, গ্রামীণ ব্যাংক ইতিমধ্যে ব্যাংক খাতে বিশেষ অবদান রেখেছে।

এই প্রথম তারা মিউচুয়াল ফান্ডে শত কোটি টাকার বিনিয়োগ করেছে।

আশা করছি তারা এধরনের ফান্ডে আরও বেশি বিনিয়োগ করবে। অর্থনীতির আকার এখন অনেক বড় হচ্ছে।

নির্বাচন পরবর্তী সময়ে আরও অবস্থানে যাবে।

রিটেইলারদের মিউচুয়াল ফান্ডে আগ্রহ বাড়ানোর জন্য কাজ করতে হবে। এতে মার্কেট অনেক লাভবান হবে।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-২০২৩ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মাধ্যমে সেরা অ্যাসেট ম্যানেজার নির্বাচিত হয়েছে।

কোম্পানিটি ২০২২ সালের অসাধারণ পারফরম্যান্সের জন্য “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার” এ প্রথম স্থান অর্জন করেছে।

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডটির লেনদেন ১৭ অক্টোবর শুরু হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ম. মাহফুজুর রহমান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশর (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৬:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com