শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | 259 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৩ কোটি ৭৯ লাখ ০৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা এবং সোনালী পেপার।

Responsive Ad Banner

আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৬৪ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ১২ কোটি ২৮ লাখ ৮১ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার, স্কয়ার ফার্মার ৪ কোটি ২০ লাখ এবং সোনালী পেপারের ৪ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ২ কোটি ১ লাখ ৯৯ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৬৮ লাখ ৯৬ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার, বেক্সিমকোর ১ কোটি ২৮ লাখ ৯১ হাজার এবং সিলকো ফার্মার ৬৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com