বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার ব্রোকার হাউজের গ্রাহকদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | 283 বার পঠিত | প্রিন্ট

চার ব্রোকার হাউজের গ্রাহকদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার নির্দেশ
Responsive Ad Banner

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার ব্রোকার হাউজকে গ্রাহকদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্রোকার হাউজ চারটি হলো- ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, বানকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোং লিমিটেড।

Responsive Ad Banner

গত রোববার (০১ অক্টোবর) ব্রোকার হাউজ ৪টিকে এই নির্দেশনা দিয়েছে বিএসইসি। ব্রোকার হাউজ চারটি গ্রাহকদের টাকা অনিয়ম করে আত্মসাৎ করে বর্তমানে বন্ধ রয়েছে।

বিএসইসির নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে আলোচিত চার ব্রোকারহাউজের গ্রাহকদের প্রাপ্য টাকার একাংশ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড এর ট্রাস্টি কমিটিকে তাদের তহবিল থেকে ২৫ কোটি টাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের একাউন্টে স্থানান্তর করতে বলা হয়েছে। এই ২৫ কোটি টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে আনুপাতিক হারে বিতরণ করা হবে।

ব্রোকার হাউজ চারটির যেসব গ্রাহক স্টক এক্সচেঞ্জের কাছে তাদের পাওনার বিবরণ ইতোমধ্যে জমা দিয়েছেন, যাচাইবাছাই শেষে তাদের মধ্যে ওই টাকা বিতরণ করা হবে। এর জন্য কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর।

অর্থাৎ ১ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে যারা ডিএসইর কাছে তাদের পাওনার বিবরণ ও নথিপত্র জমা দিয়েছেন, কেবল তারাই আলোচিত তহবিল থেকে টাকা পাবেন।

ইতোমধ্যে ব্রোকার হাউজ চারটির কিছু গ্রাহককে তাদের পাওনা পরিশোধ করা হয়েছে, তারা এর আওতায় আসবেন না।

তবে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে গ্রাহকদের পাওনার একাংশ ফেরত দেওয়া হলেও, তাতে প্রতিষ্ঠান চারটির দায়ের অবসান হবে না।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com