ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | 219 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৪ কোটি ৬৫ লাখ ৯ হাজার র টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং এমারেল্ড অয়েল।

Responsive Ad Banner

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশ।

 

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৭ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫ কোটি ২০ লাখ এবং এমারেল্ড অয়েলের ৪ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল রিসোর্টের ৩ কোটি ১৫ লাখ ৮৮ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৩৭ লাখ ৬০ হাজার, ড্যাফোডিল কম্পিউটার্সের ২ কোটি ৩০ লাখ ৭৫ হাজার, লিব্রা ইনফিউশনের ১ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার, বিএসআরএম স্টিলের ১ কোটি ৩ লাখ ৯৩ হাজার এবং আরডি ফুডের ১ কোটি ৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন আজকের বাজার চিত্র এবং ব্লক মার্কেট লেনদেন

 

Facebook Comments Box

Posted ৪:০১ পিএম | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com