ব্রেকিং >>
ব্রেকিং >>

ঘাটতি কাটিয়ে সারপ্লাসে ফিরেছে প্রগতি লাইফ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

ঘাটতি কাটিয়ে সারপ্লাসে ফিরেছে প্রগতি লাইফ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (PRAGATILIF) ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয় থেকে মোট ব্যয় ও দাবি (ক্লেইম) পরিশোধের পর উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ৩৮ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।

কোম্পানির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে মোট আয়ের চেয়ে মোট ব্যয় ও দাবি বাবদ ব্যয় ১৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা বেশি ছিল। অর্থাৎ ওই সময়ে কোম্পানিটি ঘাটতির মুখে ছিল।

Responsive Ad Banner

চলতি বছরের ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৮১৮ কোটি ৫৬ লাখ ১০ হাজার  টাকা। আগের বছরের একই সময়ে (৩১ মার্চ ২০২৫) এই তহবিলের পরিমাণ ছিল ৬৭৪ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা।

ফলে এক বছরের ব্যবধানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট বৃদ্ধি হয়েছে ১৪৩ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে আয় ও ব্যয়ের ব্যবধান ইতিবাচক হওয়ার পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স ফান্ডেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের বছর ঘাটতি থাকলেও চলতি বছর উদ্বৃত্তে ফিরেছে প্রতিষ্ঠানটি, যা আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত বহন করছে।

বিশ্লেষকরা বলছেন, প্রান্তিক উদ্বৃত্ত ও ফান্ডের বৃদ্ধি কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনার জন্য ইতিবাচক সংকেত। তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

Posted ১১:৩০ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com