ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রগতি লাইফের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬ | 40 বার পঠিত | প্রিন্ট

প্রগতি লাইফের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (PRAGATILIF) । কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য বছরের জন্য কোম্পানিটি সব শ্রেণির শেয়ারহোল্ডারের জন্য এ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

Responsive Ad Banner

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে। সভাটি দুপুর ১২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্ম জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে আয়োজন করা হবে।

এদিকে, লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই ২০২৬।

কোম্পানিটি জানিয়েছে, ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে বিএমআরই (ভবন নির্মাণ), পরিশোধিত মূলধন বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ কার্যক্রম জোরদার করা।

Facebook Comments Box

Posted ১১:১৯ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com