সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
আয় ও সম্পদমূল্য বেড়েছে

আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩ | 291 বার পঠিত | প্রিন্ট

আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

কোম্পানিটি আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় ০১ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা।

আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৫ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে এক টাকা ৭৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ১৭ পয়সা।

আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ৮ টাকা ৫১ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে ২ টাকা ৩৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ১১ পয়সা।

আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৭০ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়েছে এক টাকা ৪১ পয়সা।

আগামী ০৪ অক্টোবর, ২০২৩ সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেটনির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর ২০২৩।

 

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com