বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩ | 198 বার পঠিত | প্রিন্ট

মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানা পরিবর্তন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানা পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পূর্বের সব পরিচালকেরা তাদের শেয়ার হস্তান্তর করে দিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির পর্ষদেও এসেছে পরিবর্তন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মোর্শেদ, সিইও ড. লতিফা বিনতে লুৎফর, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী ও পরিচালক আশাদুর রহমান মির্জা তাদের সব শেয়ার বা ৩০ লাখ ২২ হাজার ৯০০ শেয়ার মেহমুদ ইক্যুইটিজ লিমিটেডের কাছে হস্তান্তর করেছেন।

Responsive Ad Banner

এরপর মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড কোম্পানিটির নতুন করে পর্ষদ গঠন করেছে। যেখানে ড. একেএম শাহাবুব আলমকে এমডি পদে নিয়োগ দিয়েছে।

এছাড়া শওকত মেহমুদ ও নয়ন মেহমুদকে কোম্পানির পরিচালক পদে নিয়োগ দিয়েছে।

আর ওমর ফারুককে কোম্পানির সচিব হিসাবে নিয়োগ দেওয়ার হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com