শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | 162 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৬ কোটি ৬০ লাখ ৯৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, রেনেটা লিমিটেড, অ্যামারেল্ড অয়েল এবং রূপালী লাইফ ইন্সুরেন্স। আজ এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ২১ কোটি ৬৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৯ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ব্রাক ব্যাংকের ৯ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার, রেনেটা লিমিটেডের ৫ কোটি ৭৯ লাখ ৭১ হাজার, অ্যামারেল্ড অয়েলের ৪ কোটি ১৫ লাখ ৩৬ হাজার এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ১ কোটি ৮২ লাখ ৭৫ হাজার, মার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ ৪ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৮ লাখ ১৪ হাজার, ফু-ওয়াং ফুডের ৬৬ লাখ ০৭ হাজার এবং সোনালী পেপারের ৬৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com