রবিবার ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জুন ২০২৩ | 239 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- এমারেল্ড অয়েল, সোনালী আঁশ এবং রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) এবং তিন প্রান্তিকের (জুলাই’২২-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

এমারেল্ড অয়েল: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ২০ পয়সা দায়।

সোনালী আঁশ: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।

এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২- মার্চ’২৩) ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছরের সময়ে ইপিএস ছিল ৩ টাকা ০৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১৫ টাকা ৬১ পয়সা।

রিং শাইন: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ৫৯ পয়সা।

এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২- মার্চ’২৩) লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছরের সময়ে লোকসান ছিল ৯৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা দায়।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com