রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ডে আবেদনের সময় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | 287 বার পঠিত | প্রিন্ট

আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ডে আবেদনের সময় বেড়েছে
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ডে আবেদনের সময় বেড়েছে। বন্ডটিতে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বন্ড ইস্যুর জন্য আবেদনের সময় বাড়ানোর অনুমতি দিয়েছে।

Responsive Ad Banner

এদিকে, কোম্পানিটি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বন্ডটির বৈশিষ্ট হচ্ছে- কনভার্টেবল, ফেসভ্যালু ১ লাখ টাকা, সুদহার ৭ শতাংশ। এছাড়া বন্ডটি ১০ শতাংশ হারে নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

বন্ডটির ইন্টারেস্ট বছরে ২ বার বণ্টন করা হবে। একটি ৩০ জুন সমাপ্ত সময়ে। আরেকটি ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে। বন্ডটির লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হবে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর।

বন্ডটিতে আবেদন করতে হলে ইউনিটহোল্ডারদের নূন্যতম ১০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com