রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিগ্যাসি ফুটওয়্যারের নতুন শেয়ার ইস্যুর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | 301 বার পঠিত | প্রিন্ট

লিগ্যাসি ফুটওয়্যারের নতুন শেয়ার ইস্যুর অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের নতুন শেয়ার ইস্যুর অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

Responsive Ad Banner

আর এর মাধ্যমে মূলধন সংগ্রহ করা হবে ৩০ কোটি টাকা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে কোম্পানিটিকে আলোচিত শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতি দিয়েছে।

জানা যায়, চলতি মূলধনের ঘাটতি দূর করার লক্ষ্যে গত বছরের ১ অক্টোবর অনুষ্ঠিত লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এর আলোকে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করলে কমিশন তা অনুমোদন করে।

আজ (১০ এপ্রিল) কোম্পানিটি বিএসইসির কাছ থেকে নতুন শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতিপত্র পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। শেয়ার সংখ্যা এক কোটি ৩০ লাখ।

এই শেয়ারের ৩০ শতাংশ আছে উদ্যোক্তাদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ধারণ করছে ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

সর্বশেষ বছরে লিগ্যাসি ফুটওয়্যার ১ কোটি ১১ লাখ টাকা নীট লোকসান দিয়েছে। শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।

এদিকে, গত এক মাসে বাজারে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ১০০ শতাংশের বেশি বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ২৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ছিল ৩৯ টাকা। আজ এর সর্বশেষ মূল্য ছিল ৯৭ টাকা ৭০ পয়সা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : স্বতন্ত্র পরিচালক নিয়োগ আদেশে নিষেধাজ্ঞা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৯:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com