মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | 178 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লিগ্যাছি ফুটওয়ারের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে লিগ্যাছি ফুটওয়ারের উদ্বোধনী দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা।

আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়।

আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ টাকা ২০ পয়সা বা ৩২.৩৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেক অনলাইনের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৩০.৬৬ শতাংশ।

১৪.২৪ শতাংশ দর বেড়ে ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে সমতা লেদার।

সপ্তাহজুড়ে ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে মিরাকল ইন্ডাষ্ট্রিজের। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৩.৮৮ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ১২.১০ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজের ১১.২৯ শতাংশ, ন্যাশনাল ফিডের ১০.০৭ শতাংশ, বিডি অটোকারসের ৯.৯৮ শতাংশ, আএসএনের ৭.৪৫ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৬.২৫ শতাংশ দর বেড়েছে।

এর আগের সপ্তাহে সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছিল লিগ্যাসী ফুটওয়্যারের।

ওই সপ্তাহের শুরুতে লিগ্যাসী ফুটওয়্যারের উদ্বোধনী দর ছিল ৪৩ টাকা ৫০ পয়সা।

আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৬ টাকা ২০ পয়সায়।

অর্থাৎ এক সপ্তাহের কোম্পানিটির শেয়ারদর বেড়েছিল ১২ টাকা ৭০ পয়সা বা ২৯.২০ শতাংশ।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

শেয়ারবাজার২৪

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ১২:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com