সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ১০৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | 256 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১০৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির মোট ১০৮ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

এদিন ব্লক মার্কেটে চার কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো গ্রীন শুকুক, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা এবং সি পার্ল হোটেল।

আজ ব্লক মার্কেটে এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯১ কোটি ২৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৪ শতাংশ।

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ বেক্সিমকো গ্রীন শুকুকের ৪০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ৪০ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ বিকন ফার্মার ৫ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরপর চতুর্থ সর্বোচ্চ সি পার্ল হোটেলের ৪ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৩ কোটি ৬৪ লাখ ৯ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৫১ লাখ ১০ হাজার, ই- জেনারেশনের ৯২ লাখ ৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ৭২ লাখ ৯৮ হাজার, ম্যারিকোর ৬৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com