মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মার্চ ২০২৩ | 137 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৩ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

আগের কার্যদিবস রোববার রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ১০১ টাকা ২০ পয়সা।

আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১১১ টাকা ১০ পয়সা পয়সা।

অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ৯.৭৭ শতাংশ দর বেড়েছে সিটি জেনারেল ইন্সুরেন্সের। এরপর তৃতীয় সর্বোচ্চ ৯.৫৮ দর কমেছে ইউনিয়ন ক্যাপিটালের।

তালিকায় থাকা চতুর্থ সর্বোচ্চ ৫.৮৭ শতাংশ দর বেড়েছে পপুলার লাইফ ইন্সুরেন্সের। এরপর সর্বোচ্চ ৫.৭০ শতাংশ দর বেড়েছে বিডিকম অনলাইনের।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিড মিলের ৫.৩০, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.১৩, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪.৩৮, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.২৪ এবং পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমটেডের ৪.০৭ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ ১২ মার্চ ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিলিভার কনজুমার লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সা পয়সা।

অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৭৪ টাকা ৭০ পয়সা বা ২০.১৭ শতাংশ বেড়েছিল।
শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com