শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইনার তালিকার শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | 209 বার পঠিত | প্রিন্ট

গেইনার তালিকার শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স
Responsive Ad Banner

আজ ২৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস সোমবার বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮.৩০ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭.৪৩, মেট্রো স্পিনিংয়ের ৭.২২, প্রগতি ইন্সুরেন্সের ৬.৯৬, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৫০, এডিএন টেলিকমের ৬.৪৩, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৬.১৪, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৫.০৯ এবং ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেডের ৫.৪৩ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com