সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | 157 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ২৬ ফেব্রুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৪ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ২৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪ টির, দর কমেছে ১৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩১ টির।

Responsive Ad Banner

ডিএসইতে ২৩১কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮ কোটি ৪২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ২২২ কোটি ৯৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৬ পয়েন্টে। সিএসইতে ১০০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২টির দর বেড়েছে, কমেছে ৫২টির এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com