ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | 192 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৩ কোম্পানির মোট ৪১ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালী পেপার এবং স্কয়ার ফার্মা। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪১ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সি পার্ল হোটেলের ৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৫৮ লাখ ৩১ হাজার, সোনালী পেপারের ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার এবং স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ২ কোটি ৮৪ লাখ ১৮ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ২ কোটি ৭০ লাখ ৮ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ২ লাখ ১০ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১ লাখ ৩০ হাজার, রেনেটা লিমিটেডের ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ২৯ হাজার ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৭ পিএম | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com