সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | 199 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে আসে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্বোধনী দর ছিল ১৪৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৫ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২৩ টাকা ৮০ পয়সা বা ১৫.৯১ শতাংশ।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ১৩.৫৯ শতাংশ,প্রগতি ইন্স্যুরেন্সের ৯.১৮ শতাংশ, পপুলার লাইফের ৮.৯৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.৭৫ শতাংশ, সোনালী লাইফের ৭.৭৫ শতাংশ, পাইওনির ইন্স্যুরেন্সের ৭.৩৮ শতাংশ, বিডি থাই ফুডের ৭.২৩ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৬.৬৬ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com