সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক গেইনারের শীর্ষে কোহিনুর কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | 192 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে কোহিনুর কেমিক্যাল
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে কোহিনুর কেমিক্যাল লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.৯৪ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ২৭ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৫ লাখ ৫৯ হাজার টাকা।

Responsive Ad Banner

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকা।

মুন্নু সিরামিকস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯৮ কোটি ৮৫ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে।যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন জুট ম্যাণুফ্যাকচারিং, বিডি মনোস্পুল পেপার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কে অ্যান্ড কিউ, পেপার প্রসেসিং, অ্যাপেক্স ফুডস ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com