মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | 401 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৭ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৩ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে ৭ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৭টি হলো- পেনিনসুলা, তমিউজ উদ্দিন টেক্সটাইল, লাভেলো আইস্ক্রিম, রহিম টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং ইনডেক্স এগ্রো। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইস্ক্রিমম পিএলসি : কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। এর আগের বছর ইপিএস হয়েছিল ১.৪১ টাকা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সা। এর আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৫৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও উল্লেখিত সংশোধন প্রস্তাব শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর, ২০২২ অনুষ্ঠিত হবে।

রহিম টেক্সটাইল : কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় ছিল ২ টাকা ২৫ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় ছিল ২৮ পয়সা। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৯৭ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় ছিল ৩৭ টাকা ৯৯ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

ইনডেক্স এগ্রো: কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৬৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬২ টাকা ৯৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

তমিজদ্দিন টেক্সটাইল: কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ০২ পয়সা। এ কোম্পানির এজিএম আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জেএমআই সিরিঞ্জ: কোম্পানিটি ৩৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ০৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২৪ টাকা ২৫ পয়সা। কোম্পানিরটির এজিএম আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পেনিনসুলা চিটাগাং: কোম্পানিটি আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৭ পয়সা। কোম্পানির এজিএম আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৮১ পয়সা। আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামীকাল থেকে ১৪ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে আরএন স্পিনিং। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ নভেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

আরও পড়ুন : ৩ কোম্পানির লেনদেন স্থগিত

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

 

 

আরও পড়ুন : শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ইস্টার্ন ক্যাবলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

 

 

আরও পড়ুন : পদ্মা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানির

 

 

আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ওষুধ ও রসায়ন খাতের ২৫ কোম্পানির

আরও পড়ুন : পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে

আরও পড়ুন : গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

আরও পড়ুন : ৪৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

আরও পড়ুন :  ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com