সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লাভেলো আইস্ক্রিমের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | 513 বার পঠিত | প্রিন্ট

লাভেলো আইস্ক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লাভেলো আইস্ক্রিমের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইস্ক্রিমম পিএলসির পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় লাভেলো আইস্ক্রিমের ডিভিডেন্ড ঘোষণাদেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে লাভেলোর কর পরবর্তী নীট মুনাফা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থ বছরে কর পরবর্তী নীট মুনাফা হয়েছে ১২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১০ টাকা। আগের ২০২০-২১ অর্থ বছরে কর পরবর্তী নীট মুনাফা হয়েছিল ৯ কোটি ৫০ লাখ ০৭ হাজার ৮৭৫ টাকা।

Responsive Ad Banner

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। এর আগের বছর ইপিএস হয়েছিল ১.৪১ টাকা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সা। এর আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৫৭ পয়সা।

এছাড়া আজকের বোর্ড সভায় আইপিও থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধন ও ব্যয়ের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়।

ঘোষিত লভ্যাংশ ও উল্লেখিত সংশোধন প্রস্তাব শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর, ২০২২ অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

উল্লেখ্য, এ কোম্পানির পরিচালন পর্যদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির লেনদেন

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com