মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কোম্পানিকে ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | 1020 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানিকে ডিএসইর শোকজ
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের শোকজের কবলে কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- জেএমআই হসপিটাল এবং সোনালী আঁশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
র জেএমআই হসপিটালের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানি ২টিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষনে দেখা যায়, গত ৩০ আগস্ট জেএমআই হসপিটালের শেয়ারের দর ছিল ৭৫.৭০ টাকায়। আর ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৫.১০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৯.৪০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।

এদেক, ডিএসইতে গত ১৪ আগস্ট সোনালী আঁশ লিমিটেডের শেয়ার দর ছিল ৪৪৪ টাকা ৬০ পয়সা। ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬০৬ টাকায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com