মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর হবে তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ | 282 বার পঠিত | প্রিন্ট

আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর হবে তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র
Responsive Ad Banner

আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর হবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র। ইতিমধ্যে ডিএসইর পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে । বৃহস্পতিবার (২৫ আগস্ট) পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান। তিনি জানান, পর্ষদ সভায় তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র উপস্থাপনের পর তা গৃহীত হয়েছে।

এর আগে মঙ্গলবার ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া।

Responsive Ad Banner

চিঠিতে তিনি আগামী অক্টোবরের শেষে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন।

উল্লেখ্য, তারিক আমিন ভূঁইয়া গত বছরের ২৫ জুলাই ডিএসইর দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত বছরের ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com