মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

৯ কার্যদিবস পর সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ জুলাই ২০২২ | 305 বার পঠিত | প্রিন্ট

৯ কার্যদিবস পর সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

আজ ২৫ জুলাই টানা ৯ কার্যদিবস দরপতনের পর সূচক বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৫ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮২.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৩২.৩২ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.১৯ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১৬৮ কোটি ৯৮ টাকা বেশি। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২ টির বা ১০.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩১৮ টির বা ৮৩.২৫ শতাংশের এবং ২২ টির বা ৫.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৫.৩৭ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২২.৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১ টির কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৫ জুলাই ২০২২

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com