নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (UNITEDINS) ২০২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২৬।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩.৪৬ টাকা, যা আগের বছরের ২.২৬ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়ে ৩১.০৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৩০.৫৯ টাকা।
এছাড়া, শেয়ারপ্রতি অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২০২৫ সালে বেড়ে ২.১৭ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ০.৯৯ টাকা।
কোম্পানির তথ্য অনুযায়ী, আন্ডাররাইটিং মুনাফা এবং বিনিয়োগ আয় বৃদ্ধি পাওয়ায় ইপিএস বেড়েছে। একই সঙ্গে আগের বছরের তুলনায় বেশি মুনাফা অর্জনের ফলে এনএভিও বৃদ্ধি পেয়েছে।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.