নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড (BATASHOE) ২০২৫ অর্থবছরের জন্য মোট ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ সুপারিশ করেছে।
ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের জন্য কোম্পানিটি ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে, যা শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা। এর মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা। এর আগে একই বছরের ডিসেম্বর মাসে ১৪৩ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (শেয়ারপ্রতি ১৪ টাকা ৩০ পয়সা) প্রদান করা হয়েছিল, যার পরিমাণ ছিল ১৯ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকা।
সব মিলিয়ে ২০২৫ অর্থবছরের জন্য কোম্পানিটির মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ২৪৮ শতাংশ, অর্থাৎ শেয়ারপ্রতি ২৪ টাকা ৮০ পয়সা, যার মোট পরিমাণ ৩৩ কোটি ৯২ লাখ ৬৪ হাজার টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে ২০২৬।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা, যা আগের বছর ছিল ২১.৬২ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কমে দাঁড়িয়েছে ১৮৮.৭২ টাকা, যা ২০২৪ সালে ছিল ২২০.২২ টাকা।
অন্যদিকে, শেয়ারপ্রতি অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২০২৫ সালে কমে ৬১.১৫ টাকায় নেমে এসেছে, যা আগের বছর ছিল ৭১.৪২ টাকা।
Posted ৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.