রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুন ২০২২ | 218 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১২-১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬৫ হাজার ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৫ শতাংশ।

Responsive Ad Banner

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের ১৩৮ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার, আর একে সিরামিকের ১০৪ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকার, মুন্নু ফেব্রিক্সের ৭১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকার, বিডিকমের ৭০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৮ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬২ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৭ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com