সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুন ২০২২ | 269 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১২-১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে মেঘনা ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ১২ টাকা ১০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৯ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৫৯.৫০ শতাংশ। এর মাধ্যমে মেঘনা ইন্সুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিক্সের ৪১.৭৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২২.৩৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৮.৯১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৩.৬৪ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ১৩.৫৩ শতাংশ, হাক্কানি পাল্পের ১২.০৯ শতাংশ, এস আলমের ১১.১৫ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ১০.৯২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১০.৬৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৩৭ পিএম | শনিবার, ১৮ জুন ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com