সাপ্তাহিক লেনদেন তালিকায় যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ মে ২০২২ | 320 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেন তালিকায় যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৬-১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.২৯ শতাংশ।

Responsive Ad Banner

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামি ব্যাংকের ৯১ কোটি ১৪ লাখ ১১ হাজার টাকার, আরডি ফুডের ৭২ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬৮ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫৭ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকার, এসিআই ফর্মুলেশন ৫৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫৭ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকার এবং লাফার্জহোলসিমের ৫৩ কোটি ৯৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | শনিবার, ২১ মে ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com