পিই রেশিও কমেছে ০.৩৬ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ মে ২০২২ | 199 বার পঠিত | প্রিন্ট

পিই রেশিও কমেছে ০.৩৬ পয়েন্ট
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৮-১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে ০.৩৬ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ০৪ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫ দশমিক ৪০ পয়েন্ট।

Responsive Ad Banner

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৫ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৫.৯ পয়েন্ট, সিরামিকস খাত ২৮.৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ২১.৩ পয়েন্ট, আর্থিক খাতে ২০.৮ পয়েন্ট, খাদ্য খাতে ২৩.৬ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১২.১ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৬.৬ পয়েন্ট, আইটি খাতে ২৬.৩ পয়েন্ট, পাট খাতে ২৮৭.৪ পয়েন্ট, বিবিধ খাতে ১১.৯ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ পয়েন্ট, কাগজ খাতে ৪১.১ পয়েন্ট, ওষুধ খাতে ১৭.৫ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২০.২ পয়েন্ট, ট্যানারি খাতে ৪৩ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৭.৩ পয়েন্ট, বস্ত্র খাতে ১৬.৮ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ২০.৩ পয়েন্ট অবস্থান করছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:২২ পিএম | শনিবার, ১৪ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com