সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ম্যারিকোর চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | 491 বার পঠিত | প্রিন্ট

ম্যারিকোর চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তবর্তীবকালীন ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল (যা পরিশোধ করা হয়েছে)। অর্থাৎ গত অর্থবছরের কোম্পানিটি মোট ৮০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ টাকা ৬৯ পয়সা ।

Responsive Ad Banner

৩১ মার্চ ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫১ টাকা ৯৫ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১১৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১০৪ টাকা ৯১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২২।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১১ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com