মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডাচ বাংলা ব্যাংকের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ মার্চ ২০২২ | 278 বার পঠিত | প্রিন্ট

ডাচ বাংলা ব্যাংকের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৮ মার্চ স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন। এর আগে ২৪ ও ২৭ মার্চ স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্যদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ মোট সাড়ে ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৬৯ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৪ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com