নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | 239 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (১৩-১৬ মার্চ’২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়লেও কমেছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে লেনদেন হওয়া ৪ কার্যদিবসের মধ্যে শেষের ২ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে ২ দিন। ২ কার্যদিবসে সূচক যে পরিমাণ কমেছে ২ দিন তার চেয়ে বেশি বেড়েছে। যে কারণে সপ্তাহজুড়ে সূচক উর্ধ্বমুখীই থাকে। আলোচিত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন বেড়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ১.৪৬ শতাংশ বা ৯৭.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫.৫৯ পয়েন্টে। ডিএসই৩০ মূল্য সূচক ১.৩৮ শতাংশ বা ৩৩.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৮.৪৯ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক ১.৩২ শতাংশ বা ১৮.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৪.৩১ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৫৯টি, কমেছে ১০৩টি অপরিবর্তিত রয়েছে ২৪টির।
আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ১১৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ১৭৪টি শেয়ার ৭ লাখ ২৯ হাজার ৫৫১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ হাজার ৮৮৬ কোটি, ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২.১৫ শতাংশ বা ৮৫ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় ২৯ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ২৯৪টি শেয়ার এক লাখ ৮২ হাজার ৩৮৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৭১ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ৬০ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ২২.৩১ শতাংশ বা ১১৭ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৯৩৩ টাকা বেশি।
গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ১০৬ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৩১ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন বেড়েছে ১.০৬ শতাংশ বা ৫ হাজার ৬৮৬ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ২৩৯ টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৩:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.